ভারতকে ৩৩০ রানের চ্যালেঞ্জ পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনী জুটির দুর্দান্ত পারফরমেন্সে এশিয়া কাপের পঞ্চম ম্যাচে ভারতকে জয়ের জন্য ৩৩০ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে পাকিস্তান। শুরু থেকে ৩৫ ওভার পর্যন্ত ২২৪ রানের জুটি গড়ে ভারতীয় বোলারদের দীর্ঘ সময় হতাশায় ডুবিয়েছেন মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদ। সাজঘরে ফেরার আগে দুজনই পেরিয়েছেন শতরানের কোটা। তাঁদের পরে ইউনুস খানের ৫২ ও উমর আকমলের ২৮ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩২৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান।দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান দলের অধিনায়ক মিসবাহ-উল-হক। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে শুরু থেকে ৩৫ ওভার পর্যন্ত ভারতীয় বোলারদের শুধু হতাশাতেই ডুবিয়েছেন মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদ। দুর্দান্ত ব্যাটিং করে দুজনই পেরিয়েছেন শতরানের কোটা। ৩৬তম ওভারে ১১২ রান করা নাসির জামশেদকে সাজঘরে ফিরিয়ে ভারতীয় শিবিরে স্বস্তি ফেরান অশ্বিন। এক ওভার পরে ডিন্ডার শিকারে পরিণত হয়ে বিদায় নেন আরেক সেঞ্চুরিয়ান হাফিজ (১০৪)। এরপর ২৮ রান করে সাজঘরমুখী হয়েছেন উমর আকমল। শেষপর্যায়ে ৩৪ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলে পাকিস্তানকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন ইউনুস খান।ওয়ানডেতে মুখোমুখী লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। মোট ১২০টি লড়াইয়ে পাকিস্তান জয় পেয়েছে ৬৯টিতে, ভারত জয় পায় ৪৭টি ম্যাচে। তবে বাংলাদেশের মাটিতে ভারতীয় দলের সফলতা বেশি। বাংলাদেশে আটটি মুখোমুখী লড়াইয়ে ভারত জয় পেয়েছে পাঁচটিতে, পাকিস্তান তিনটিতে। এশিয়া কাপের নয়টি লড়াইয়ের মধ্যে অবশ্য এগিয়ে নেই কেউ। উভয় দলের জয় চারটি করে ম্যাচে।এসব পরিসংখ্যান ছাপিয়ে আছে গত বছরের বিশ্বকাপ সেমিফাইনাল। মোহালিতে অনুষ্ঠিত ওই ম্যাচে পাকিস্তানের বিদায়ঘণ্টা বাজিয়ে ফাইনালে উঠে যায় ভারত। মুখে স্বীকার না করলেও আজকের ম্যাচটা পাকিস্তানের কাছে তাই প্রতিশোধেরই