ভারতকে ‘রাঁধছেন’ কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরকার ছিল ২ রান। অশ্বিনকে প্যাডেল সুইপ করে এল ৩ রান। অ্যালিস্টার কুক পৌঁছে গেলেন সেই জাদুকরি অঙ্কে। ব্যাট উঁচিয়ে অভিবাদন গ্রহণ করলেন। হয়তো জানালেনও। ওয়ালি হ্যামন্ড, কলিন কাউড্রে, জিওফ বয়কট...এঁদের নামের সঙ্গে মানায় না, তার পরও কুক হয়তো শ্রদ্ধা জানালেন টেড ডেক্সটারকেও!কলকাতা টেস্ট শুরুর ঠিক আগে ডেক্সটারকে সংবর্ধনা জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। ইংল্যান্ডের জীবিত সবচেয়ে বেশি বয়সী (৭৮ চলছে) সাবেক টেস্ট অধিনায়কের সংবর্ধনাটা হয়তো যথাযথ হয়নি মনে করেছেন বর্তমান অধিনায়ক। কিংবা হয়তো ভেবেছেন, ‘সিএবি দিয়েছে দিক, আমারও তো দেওয়ার আছে।’ হ্যামন্ড-কাউড্রে-বয়কটের মতো সাবেক ইংলিশ গ্রেটদের রেকর্ড ভাঙার পাশাপাশি এদিন কুক ভেঙেছেন ডেক্সটারেরও আধা শতাব্দী ধরে টিকে থাকা একটি রেকর্ড। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরিই শুধু নয়, কুক এখন কোনো ভারত সফরে ইংলিশ অধিনায়কের সবচেয়ে বেশি রানের মালিকও। ৫০ বছর আগের সেই সফরে ৪০৯ রান করেছিলেন ডেক্সটার, এই সফরে কুকের রান কাল পর্যন্ত ৪৯৩!অনিশ্চয়তার খেলা ক্রিকেটে বর্তমানের সবচেয়ে নিশ্চিত ব্যাপার সম্ভবত কুকের সেঞ্চুরি। এই সফরে তৃতীয়, সব মিলে অধিনায়ক হিসেবে পাঁচ টেস্টে পাঁচ সেঞ্চুরি করে ফেললেন। তাঁর জন্য রেকর্ড দিবস হয়ে ওঠা কালকের দিনটায় কুক ছুঁয়েছেন সবচেয়ে কম বয়সে টেস্টে ৭ হাজার রানের মাইলফলকও। ধোনির জন্য অস্বস্তির কাঁটা হয়ে কাল অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। ভারতীয় বোলারদের মনে হচ্ছে ইডেনের উইকেটের মতোই ‘ফ্ল্যাট’। শুধু নিক কম্পটনকে হারিয়ে ২১৬ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। ভারত এগিয়ে ঠিক ১০০ রানে। তবে সেটিকে বেশি দূরের পথ মনে হতে দিচ্ছে না ইংল্যান্ড।অথচ কুক ফিরে যেতে পারতেন ১৭ রানেই। নিজের পরিচিত শর্ট লেগের বদলে প্রথম স্লিপে দাঁড়ানো চেতেশ্বর পূজারা ক্যাচটা নিতে পারেননি। জীবন ফিরে পেয়ে কুক আরও ১১৯ রান যোগ করে অপরাজিত। পূজারার এই ভুলের মাশুল কত বড় হয় কে জানে। সারা দিনে ভারতীয় বোলারদের একমাত্র প্রাপ্তিটি প্রজ্ঞান ওঝার, কম্পটনকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ভেঙেছেন ১৬৫ রানের উদ্বোধনী জুটি। ট্রটের সঙ্গে কুকের পরের জুটিটা এরই মধ্যে ৫১ রান তুলে অবিচ্ছিন্ন।সকালে আগের দিনের সঙ্গে ৪৩ রান যোগ করেই অলআউট ভারত। ধোনি একা চেষ্টা করেছিলেন। কিন্তু ৫২ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে ফিনের একমাত্র শিকার হয়ে ফিরে যান ভারতীয় অধিনায়ক। ওয়েবসাইট।