ভারতপ্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুসম্পর্কটা এমনই। বারবারই আপনাকে টেনে নিতে চাইবে কাছে। গ্যারি কারস্টেনের কথাই ধরুন। দক্ষিণ আফ্রিকায় এরই মধ্যে একটা ক্রিকেট একাডেমি করেছেন। সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার-কোচ একটা ক্রিকেট একাডেমি খুলতে চান ভারতেও। বিশ্বায়নের এই যুগে সেটা স্বাভাবিকই। তবে কারস্টেনের ভারতপ্রেমটা বোঝাই যায়। তিন বছর কোচ ছিলেন ভারতের। ভারতকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে তোলা ও বিশ্বকাপ জেতানো কোচের সঙ্গে টেন্ডুলকার-ধোনিদের ছিল মধুর সম্পর্ক। কারস্টেন নিজেও যে ভারতকে ভুলতে পারেননি, তার আরেকটা প্রমাণ, তিনি আবার ফিরেছেন ভারতে। নিয়েছেন আইপিএল দল দিল্লি ডেয়ারডেভিলসের কোচের দায়িত্ব। এবার করেছেন একাডেমি করার পরিকল্পনাও। ওয়েবসাইট।