ভারতীয়দের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া প্রতিবেদক  ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ভারতীয় খেলোয়াড়দের মেলা বসিয়েছে যেন আবাহনী! উদয় কৌল, মানবিন্দর বিসলা, মনোজ তিওয়ারি, রজত ভাটিয়া, ইউসুফ পাঠানের পর কাল দলটির হয়ে খেললেন যশপাল সিং। মাঝে দুই মৌসুম প্রিমিয়ার লিগে ভারতীয় খেলোয়াড় দেখা যায়নি। কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ও শেখ জামাল ধানমন্ডি বাদে সব দলেই খেলেছেন ভারতীয় খেলোয়াড়েরা। আবাহনী অবশ্য ছাড়িয়ে গেছে সবাইকেই। কদিন পর পরই দলটি উড়িয়ে আনছে ভারতীয় খেলোয়াড়। অন্য দলগুলোতে শ্রীলঙ্কা, পাকিস্তান, জিম্বাবুয়ের খেলোয়াড়েরা খেলেছেন। কিন্তু আবাহনীর আস্থা শুধু ভারতীয়দের ওপরই! এক-দুই ম্যাচ খেলেই অবশ্য তাঁরা ফিরে গেছেন দেশে। এঁদের মধ্যে এখন পর্যন্ত কৌলই খেলেছেন সবচেয়ে বেশি ৪টি ম্যাচ।