ভারতীয় কিশোরের ৫৪৬!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৩০ বলে ৫৪৬! ৮৫টি চার, পাঁচ ছক্কা। ভাবছেন কে এই ব্যাটসম্যান? ছেলেটার নাম পৃথ্বী শাহ। ১৪ বছরের এই ভারতীয় কিশোরই কাল ব্যাট হাতে এই দুর্দান্ত কীর্তি গড়েছে ভারতের স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হারিস শিল্ডে। প্রায় দুই যুগ আগে এই টুর্নামেন্টে বন্ধু বিনোদ কাম্বলিকে নিয়ে ৬৬৪ রানের জুটি গড়েছিলেন শচীন টেন্ডুলকার।
মুম্বাইয়ের রিজভি সিপ্রংফিল্ড হাইস্কুলের হয়ে টানা প্রায় দুই দিন ধরে ব্যাটিং করা পৃথ্বী আগের দিন অপরাজিত ছিল ২৫৭ রানে। যেকোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে ১৮৮৯ সালে এক প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত ৬২৮ রান করেছিলেন ইংলিশ ব্যাটসম্যান আর্থার কলিন্স। ১৯০১ সালে অস্ট্রেলিয়ার চার্লস ইডি করেছিলেন ৫৬৬ রান। এএফপি।