ভারতীয় ক্রিকেটারদের জরিমানা
মহেন্দ্র সিং ধোনিকে তাঁর ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে। ধোনি ছাড়া ভারতীয় দলের বাকি ক্রিকেটারদের জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ৩০ শতাংশ করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল সমাপ্ত দ্বিতীয় টেস্টে স্লো ওভার-রেটের কারণে আজ রোববার ভারতীয় ক্রিকেটারদের ওপর এই শাস্তি আরোপ করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।ব্রিজটাউন টেস্টে নির্ধারিত ওভারের চেয়ে ৩ ওভার কম বোলিং করেছে ভারতীয় দল। আইসিসির নীতিমালা অনুযায়ী, প্রতি ওভারের জন্য দলের অধিনায়ককে ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা গুনতে হয়। অন্যদিকে দলের বাকি ক্রিকেটারদের জরিমানা গুনতে হয় অধিনায়কের অর্ধেক।এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের জরিমানা করা হলো ধোনিকে। ২০১২ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আরেকবার স্লো ওভার-রেটের কারণে জরিমানার মুখোমুখি হলে পরবর্তী এক ম্যাচ ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারাবেন ধোনি। ওয়েবসাইট।