ভারতীয় দলের ভবিষ্যৎ অন্ধকার!
ভারতীয় দলের ভবিষ্যৎ অন্ধকার—এমন মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।অস্ট্রেলিয়া সফররত ভারতীয় দলের জরাজীর্ণ অবস্থা থেকে এমন ধারণা হয়েছে ওয়ার্নারের। পার্থ টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি করে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান মনে করেন, ফাস্ট ও বাউন্সি উইকেটের সঙ্গে খাপ খাওয়াতে ভারতের তরুণ ক্রিকেটারদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।পার্থে প্রথম দিনের খেলা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওয়ার্নার বলেন, ভারতীয় দলের ভবিষ্যৎ অন্ধকার। দেশের বাইরে গিয়ে ভালো খেলা দলটির জন্য এক বড় চ্যালেঞ্জ। বাউন্সি উইকেটে ভারতীয় ব্যাটসম্যানদের বাজে অবস্থা নিয়ে চারদিকে কথা হচ্ছে। টেন্ডুলকার ও দ্রাবিড়ের মতো ক্রিকেটাররা কয়েক বছর পর অবসরে গেলে ভারতীয় দলের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়, এটাই বড় শঙ্কার।ওয়ার্নার বলেন, ‘ভারতের তরুণেরা সেভাবে বেরিয়ে আসতে পারছে না। কিন্তু তাদেরই পথ খুঁজে নিতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং সবুজ উইকেটে ভালো খেলতে হবে।’ ওয়েবসাইট।