ভারতীয় পণ্যে উডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইগার উডস
টাইগার উডস

শচীন টেন্ডুলকার অবসরে যাওয়ার পর ভারতীয় ব্র্যান্ডের জগৎটা বলতে গেলে দুই ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির দখলে। একেকটি এনডোর্সমেন্ট চুক্তি থেকে তাঁদের বাৎসরিক আয় চার থেকে ১০ কোটি রুপি। কিন্তু টাইগার উডসের তুলনায় এই আয়কেও নস্যি মনে হতে পারে! ভারতের মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান চার বছরের জন্য পণ্যদূত করেছে গলফের সাবেক এক নম্বরকে। এনডোর্সমেন্ট চুক্তিটি ২৫০ কোটি রুপির। মানে ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া এই চুক্তি থেকেই বছরে আমেরিকান গলফার আয় করবেন ৬২ কোটি ৫০ লাখ রুপি।
উডসের যৌন কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ার পর কোনো কোনো স্পনসর তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাইরের ঝড়-ঝাপটা প্রভাব ফেলেছে তাঁর পারফরম্যান্সে। নামতে নামতে র্যাঙ্কিংয়ে এখন তিনি ২৪তম। হারিয়েছেন ফোর্বস-এর সবচেয়ে উপার্জনশীল সেরা দশ অ্যাথলেটের তালিকার শীর্ষস্থানটিও। সেই উডসকেই এত টাকা দিয়ে পণ্যদূত করার পেছনে কারণ তো হিরো মটোকর্পের একটা আছেই। ভারতের বৃহত্তম এই বাইক নির্মাতা প্রতিষ্ঠান এশিয়ার বাইরে আফ্রিকা এবং মধ্য আমেরিকার বাজার ধরেছে। আগামী বছর ইউরোপ এবং পরের বছরে আমেরিকার বাজারে প্রবেশ করতে চায়। আর সে জন্য পণ্যদূত হিসেবে এমন একজনকে প্রতিষ্ঠানটি বেছে নিয়েছে যাঁর পরিচিতি এশিয়া, আফ্রিকা, ইউরোপ সবখানেই সমান। এএফপি, টাইমস অব ইন্ডিয়া।