ভারতীয় বোর্ডকে গাভাস্কারের ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেট বোর্ডকে ‘না’ করে দিয়েছেন সুনীল গাভাস্কার। আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে যুক্ত হতে বলা হয়েছিল ভারতের সাবেক এ তারকা ক্রিকেটারকে, তবে সম্মানী দেওয়া হবে না বলে ভারতীয় বোর্ডের এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন গাভাস্কার।গত বুধবার আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যদের নাম ঘোষণা দেওয়ার দিনই ভারতীয় বোর্ড জানিয়ে দিয়েছিল, কাউকে বেতন দেওয়া হবে না। সেদিন সন্ধ্যায় আইপিএলের সঙ্গে কাজ করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন গাভাস্কার। তবে আজ শুক্রবার এনডিটিভিকে দেওয়া সাক্ষাত্কারে ভারতের সাবেক এ অধিনায়ক বলেন, ‘আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আমি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ বুধবারের পর আমি বিষয়টি অন্যভাবে দেখছি।’ এই অন্যভাবে দেখার ব্যাখ্যাটাও দিয়েছেন গাভাস্কার, ‘আইপিএল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। সাবেক ক্রিকেটারদের এর সঙ্গে যুক্ত করা হয়। অভিজ্ঞতা, মূল্যবান সময় খরচ করে সাবেকরা এখানে সেবা দেয় বলে বিনিময়ে সম্মানী দেওয়া উচিত।’—ক্রিকইনফো