ভারতীয় বোর্ডের অনুরোধ শ্রীলঙ্কার প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ প্রত্যাখ্যান করল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ভারতের অনুরোধ ছিল, আইপিএলে অংশ নেওয়া শ্রীলঙ্কান ১১ ক্রিকেটারকে অন্তত আগামী ১৫ মে পর্যন্ত খেলার অনুমতি দেওয়া হোক। কিন্তু নিজেদের আগের সিদ্ধান্তে অটল থেকে শ্রীলঙ্কা আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৫ মের মধ্যে আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে সব ক্রিকেটারকে।পিটিআইয়ের খবরে বলা হয়, দুই বোর্ডের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। তবে ভারতীয় বোর্ডের অনুরোধে সাড়া না দেওয়ার কথাটি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। এই সিদ্ধান্তের কারণে দুই দেশের বোর্ডের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হতে পারে।আগামী মাসের মাঝামাঝি সময়ে ইংল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা। অনুশীলন শুরু হবে ১০ মে থেকে। এ সফরে ৩টি টেস্ট, ১টি টি-টোয়েন্টি ও ৫টি ওয়ানডে ম্যাচে অংশ নেবে লঙ্কানরা। ইংল্যান্ড সফরের জন্য যথাযথ প্রস্তুতির লক্ষ্যেই জাতীয় দলের ক্রিকেটারদের আগেভাগে আইপিএল শেষ করে দেশের ফেরার নির্দেশ দিয়েছে দেশটির বোর্ড।আইপিএলে লঙ্কান ১১ ক্রিকেটারের মধ্যে আছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, নতুন অধিনায়কের দায়িত্ব পাওয়া তিলকরত্নে দিলশান প্রমুখ। বোর্ডের নির্দেশের প্রতিক্রিয়ায় ডেকান চার্জার্সের অধিনায়ক সাঙ্গাকারা জানান, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য ক্রিকেটাররা। তবে তিনি আশা করছেন, দুই বোর্ড ইস্যুটির সন্তোষজনক সমাধানে আসবে। ওয়েবসাইট।