ভারতীয় ব্যাটসম্যানরা ‘বিশ্বস্ত স্বামী’র মতো: পুনম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট সিরিজ জয়ের নজির নেই ভারতীয় দলের। ব্যর্থতা ভর করেছে চলতি সফরেরও। মেলবোর্নের প্রথম টেস্টে ১২২ রানে হার। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিডনি টেস্টেও অবস্থাও খুব একটা সুবিধার নয় ভারতীয় দলের। অস্ট্রেলিয়া সফরে এমন ব্যর্থতার পর ভারতীয় দলের ভক্তরা যে হতাশ, তা বলার অপেক্ষা রাখে না। সফর শেষে দেশে ফেরার পর ক্রিকেটাররা যে ভক্ত-সমর্থকদের রোষে পড়তে পারেন, এটা আঁঁচ করাই যায়। এ রকম একটা পরিস্থিতিতে মুখ খুললেন আলোচিত-বিতর্কিত ভারতীয় মডেল পুনম পান্ডে। ভারত বিশ্বকাপ জিতলে ক্রিকেটারদের আরও উজ্জীবিত করতে বিবস্ত্র হবেন—এমন ঘোষণা দিয়ে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন পুনম। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের পারফরম্যান্স দেখে টুইটারে তাঁর প্রতিক্রিয়া, ‘ভারতীয় ব্যাটসম্যানরা বিশ্বস্ত স্বামীর মতো। ঘরে ফিরলেই ভালো খেলে!’পুনম মন্দ বলেননি। টুইটারে করা মন্তব্যের মাধ্যমে ভারতীয় দলের ‘প্রথাগত’ চিত্রটাই যেন তুলে ধরেছেন তিনি। দেশের মাটিতে ভারতীয় ক্রিকেটাররা ইস্পাতসম দৃঢ়। কিন্তু বিদেশের মাটিতে গেলেই যত দুর্বলতা বেরিয়ে আসে। এর অন্যতম প্রমাণ গত বছরের ইংল্যান্ড সফর। ঘরের মাঠে বিশ্বকাপ জয় করে আকাশে উড়ছিল মহেন্দ্র সিং ধোনির দল। বিশ্বজয়ের রেশ কাটতে না-কাটতেই ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে ৪-০তে হোয়াইটওয়াশ হয় ভারত। ভারত বিশ্বকাপ জিতলে বিবস্ত্র হওয়ার ঘোষণা দিয়ে রাতারাতি তারকা বনে যান পুনম। বিশ্বের অনেক নামী-দামি ম্যাগাজিন থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিবস্ত্র হওয়ার প্রস্তাব পান তিনি। কিন্তু কোনো প্রস্তাবেই রাজি হননি পুনম। সাফ জানিয়ে দেন, ভারতীয় দলকে উজ্জীবিত করার জন্যই কেবল বিবস্ত্র হতে প্রস্তুত তিনি। ওয়েবসাইট।