ভারতীয় শরীর ফাস্ট বোলারের নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি পেসারদের তালিকায় প্রথম ৩০ জনের নামের দিকে তাকান। কী দেখছেন? মাত্র দুজন ভারতীয় পেসার! এবার সর্বকালের সর্বোচ্চ ওয়ানডে উইকেটশিকারি পেসারদের তালিকা হাতে নিন। এখানে ছবিটা তুলনামূলক ভালো, সংখ্যাটা চার। কিন্তু সামগ্রিক বিবেচনায় এটিও হতাশার।কেন ভারত আগুন ঝরানো পেসারের খোঁজে এখনো হাপিত্যেশ করে মরে? কেন এক শ কোটির বেশি মানুষের দেশে খুঁজে পাওয়া যায় না বেশ কজন প্রতিভাবান ফাস্ট বোলার? উত্তরটা দিয়েছেন জহির খান, ‘এটা প্রকৃতিপ্রদত্ত নয়। ভারতীয়দের শরীর আসলে ফাস্ট বোলিংয়ের উপযুক্ত নয়।’চাইলেই কেউ রাতারাতি ফাস্ট বোলার হয়ে উঠতে পারে না। এর জন্য চাই দীর্ঘ সাধনা। ২৭৩টি টেস্ট উইকেটের মালিক বলছেন, ‘নিজেকে বুঝতে, নিজের শিল্পটা বুঝতে অনেক সময় দিতে হয়। বুঝতে হয় কোনটা আপনার বোলিংয়ে সাহায্য করছে, কোনটা করছে না। এর সঙ্গে জড়িয়ে থাকে কঠোর পরিশ্রম।’ভারতের পেসারদের আরেকটি সমস্যা, শুরুর গতিটা দিন দিন যেন কমতেই থাকে। কারণ কী? জহিরের উত্তর, ‘আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিতে গিয়েই এটা হয়, যেখানে ভুল করার অবকাশ সামান্যই। ঘরোয়া পর্যায়ে আপনি যা করতে পারেন, সেই একই কাজ আন্তর্জাতিক পর্যায়ে করা সম্ভব হয় না। নিজের বোলিংয়ের ধরনটা আপনাকে বুঝতে হবে। নিজের ফিটনেস নিয়ে আরও বেশি কাজ করতে হবে। আমি নিজেও গতি কমিয়ে দিয়েছি। তাই আসল ব্যাপারটি হলো আন্তর্জাতিক পর্যায়ে কোনটি আপনাকে সহায়তা করছে সেটি বুঝতে পারা। সেভাবেই অনুশীলন করা।’জহির নিজেও বাদ পড়েছিলেন দল থেকে। এর পর উস্টারশায়ারের হয়ে ২০০৬-এ খেলেছেন কাউন্টি ক্রিকেটে। সেটাও তাঁর অনেক উপকার করেছে বলে মনে করেন। শুধু নেটে অনুশীলন করে নয়, ম্যাচ খেলতে খেলতেই একজন বোলার নিজেকে শাণিয়ে নিতে পারে বলে মনে করেন ৩৩ বছর বয়সী পেসার, ‘আসল ব্যাপারটি হলো ম্যাচ প্র্যাকটিস। অভিজ্ঞতার মূল্য অনেক। আর সেই অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন ম্যাচ খেলে খেলেই।’ ওয়েবসাইট।ভারতের উঠতি পেসারদের জন্য কাউন্টি একটা বড় সুযোগ বলেই মনে করেন জহির, ‘কাউন্টি ক্রিকেট যে সময় হয়, ওই সময়টায় ভারতীয় ক্রিকেটের অফ সিজন। এ কারণেই আমি কাউন্টিতে গিয়ে খেলার পরামর্শ দিই।’