ভারতীয়দের মধ্যে শুধুই শচীন!
গত মাসে আইসিসির ঘোষিত সর্বকালের টেস্ট একাদশে ছিলেন চার ভারতীয় ক্রিকেটার। এর মধ্যে বর্তমান ক্রিকেটারদের মধ্যে ছিলেন দুজন—শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ। আজ শুক্রবার চলতি বছরের সেরা টেস্ট দল ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের এ নিয়ন্ত্রক সংস্থা। তবে এ দলে ঠাঁই হয়নি শেবাগের। মূল একাদশে ভারতীয়দের মধ্যে আছেন কেবল শচীন টেন্ডুলকার।সেরা দলে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের আধিপত্য। ইংল্যান্ডের সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার তালিকায় জায়গা করে নিয়েছেন। আর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের মধ্যে আছেন চারজন। টানা চতুর্থ বছরের মতো বছরের সেরা টেস্ট দলে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন।শ্রীলঙ্কা দল থেকে আছেন কুমার সাঙ্গাকারা। এশিয়ার আরেক ক্রিকেট পরাশক্তি পাকিস্তানের কোনো ক্রিকেটারই এ তালিকায় জায়গা পাননি। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে ভারতীয় পেসার জহির খানকে। ওয়েবসাইট।আইসিসির বর্ষসেরা টেস্ট দল:অ্যালিস্টার কুক, হাশিম আমলা, জোনাথন ট্রট, শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডি ভিলিয়ার্স, জ্যাক ক্যালিস, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, ডেল স্টেইন ও জেম অ্যান্ডারসন।দ্বাদশ খেলোয়াড়: জহির খান