ভারতে আনন্দ, অস্ট্রেলিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ১২ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। স্বপ্ন থেকে আর দুটি ম্যাচ দূরে মহেন্দ্র সিং ধোনির দল। আহমেদাবাদের ৫ উইকেটের এই জয়ে ভারত এখন উৎসবপুর। ভারতীয়দের এই আনন্দস্রোতে মিডিয়া যেন এক ধাপ এগিয়ে।ভারতের ছোট-বড় সব পত্রিকাই প্রথম পাতায় শিরোনাম করেছে বিভিন্ন অলংকরণে। দ্য টাইমস অব ইন্ডিয়া তো ফাইনালের ছবিটাই এঁকে ফেলেছে! সেমিফাইনালে পাকিস্তানকে হারালেই ২ এপ্রিল মুম্বাইয়ের ফাইনাল। পত্রিকাটির দাবি, দেশবাসী রোমাঞ্চিত, তাদের প্রিয় তারকা শচীন টেন্ডুলকার ফাইনালে নিজের সমর্থকদের সামনেই শততম সেঞ্চুরিটা পেয়ে যাবেন, ‘মোহালিতে পাকিস্তানের বিপক্ষে জিবে জল আনা সেমিফাইনাল এবং তার পরই ফাইনালের সম্ভাবনা। সব কীর্তিকে চাপিয়ে ইতিহাস গড়ার এখনো সুযোগ শচীনের সামনে।’দ্য হিন্দুস্তান টাইমস উচ্ছ্বসিত বিশ্বকাপে অস্ট্রেলিয়ান যুগ শেষ হয়ে যাওয়ায়। ম্যান অব দ্য ম্যাচ যুবরাজের বিশাল ছবিসহ পত্রিকাটি প্রথম পাতায় লিখেছে, ‘১৯৯৯-এর পর অস্ট্রেলিয়া প্রথমবারের মতো বিদায় নিল। আন্তর্জাতিক ক্রিকেট এখন নতুন বিশ্বচ্যাম্পিয়নকে পাবে।’ বল হাতে ২ উইকেট আর অপরাজিত ৫৭ রান, অস্ট্রেলিয়া-বধে যুবরাজের ভূমিকাই সবচেয়ে বেশি। পত্রিকাটি তাই ব্যানার শিরোনাম করেছে, ‘“ওয়াই” ফর যুবি (যুবরাজ) “ভি” ফর ভেন্ডেটা।’ যুবরাজের সঙ্গে দুর্দান্ত সেঞ্চুরি করা পন্টিংয়ের প্রশংসাও করেছে পত্রিকাটি, ‘আজকের (পরশু) রাতে যুবরাজ অবশ্যই এই গ্রহে ভারতীয়দের সবচেয়ে ভালোবাসার মানুষ। কিন্তু পন্টিংয়ের জন্যও খারাপ লাগছে। নিজের শেষ বিশ্বকাপ ম্যাচে সে চিরদিন মনে রাখার মতো এক সেঞ্চুরি করেছে। এখন কোনো ভারতীয়ই তাঁকে ঘৃণা করবে না।’ভারতীয় মিডিয়া আনন্দে উদ্বেল হলেও অস্ট্রেলীয় মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। টানা তিনবারের চ্যাম্পিয়ন, অথচ এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়, অস্ট্রেলীয় মিডিয়ায় রিকি পন্টিংয়ের দলের মুণ্ডুপাতই হওয়ার কথা। কিন্তু সেটা হচ্ছে না, প্রতিকূল স্রোতে দাঁড়িয়ে অধিনায়ক পন্টিং অসাধারণ এক সেঞ্চুরি করায়। তাঁর সেঞ্চুরিতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ে ছিল অস্ট্রেলিয়া। তাই বেঁচে গেছেন লি-হাসিরা। বড় বাঁচাটা বেঁচেছেন পন্টিং নিজেই। দুর্বল পারফরম্যান্স আর বাজে অধিনায়কত্বের কারণে অস্ট্রেলিয়ানদের ক্ষোভ একমাত্র তাঁর ওপরই।দুই দিন আগেই তাঁকে ধুয়ে দেওয়া কলামিস্ট পিটার রোবাক লিখেছেন, ‘অস্ট্রেলিয়ানরা বাজে খেলেছে। কিন্তু সে (পন্টিং) ধীরগতির উইকেটেও অসাধারণ এক সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছে।’ সিডনি মর্নিং হেরাল্ড পন্টিংকে বলেছে ‘ট্র্যাজিক হিরো’। আসল কথাটা বলেছেন শেন ওয়ার্ন। টুইটারে পন্টিংয়ের সাবেক সতীর্থ লিখেছেন, ‘শেষ কথা হলো, ফর্ম ক্ষণস্থায়ী... জাত চিরন্তন।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন লিখেছেন, ‘রিকির ইনিংসটি অসাধারণ। এটা সমালোচনা কিছুটা বন্ধ করল।’ ওয়েবসাইট।