ভারতে আসছে পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান ক্রিকেট দল ভারতে আসছে—এটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। কিন্তু দুই দেশের বোর্ড চাইলেই তো হয় না, অবধারিতভাবে এখনে সরকারের চাওয়াও জড়িয়ে থাকে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনে ২০০৭ সালের পর থেকেই দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না। তবে সেই বরফ গলছে। এ বছরের শেষেই তিনটি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফর করবে পাকিস্তান। কাল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তাদের সঙ্গে বিসিসিআইয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বৈঠক হয়েছে। সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান আসছে। ২২ ডিসেম্বর ভারতে আসার কথা পাকিস্তান দলের। ঠাসা সূচির মধ্যে চেন্নাই, দিল্লি, কলকাতা, আহমেদাবাদ ও বেঙ্গালুরুতে হবে ম্যাচগুলো। সফর শেষ হবে ৭ জানুয়ারি। ওয়েবসাইট।