ভারতে আসছেন কার্ল লুইস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আসছেন যুক্তরাষ্ট্রের সাবেক কিংবদন্তি স্প্রিন্টার কার্ল লুইস। উপলক্ষ বেঙ্গালুরুতে বার্ষিক টিসিএস ওয়ার্ল্ড ‘১০ কিলোমিটার’ প্রতিযোগিতা, যেটিতে শুভেচ্ছাদূত হিসেবে থাকছেন ইতিহাসের অন্যতম সেরা স্প্রিন্টার। তাঁকে পাওয়া যাচ্ছে ভেবে রোমাঞ্চিত আয়োজকেরা। দ্বিতীয়বার ভারতে আসার সুযোগ পেয়ে লুইস নিজেও রোমাঞ্চিত, এমনটাই জানিয়েছেন আয়োজকেরা। ২০০৮ সাল থেকে শুরু এই প্রতিযোগিতা এবার হচ্ছে ১৮ মে। লুইস ছাড়াও উপস্থিত থাকবেন উইম্বলডন চ্যাম্পিয়ন মারিওন বার্তোলি, গোরান ইভানিসেভিচের মতো সাবেক টেনিস তারকারা। প্রতিযোগিতায় থাকছে ১০ কিলোমিটার উন্মুক্ত দৌড়, ৫.৭ কিলোমিটার দৌড়, ৪ কিলোমিটার হুইলচেয়ার দৌড় ছাড়াও আরও অনেক ইভেন্ট। ওয়েবসাইট।