ভারতে এবার 'ফুটবল আইপিএল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য-লক্ষ্মী আইপিএলের আদলে ভারতে ইতিমধ্যেই হকি ও ব্যাডমিন্টন লিগ চালু হয়েছে। এবার হতে যাচ্ছে ফুটবল টুর্নামেন্টও। ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক ‘ভারতীয় সুপার লিগ’ হবে আট দলের। আট ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে আগ্রহী নয়টি শহর—মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই, কোচি, গুয়ালিয়র, গোয়া, বেঙ্গালুরু ও পুনে। টুর্নামেন্টকে আকর্ষণীয় এবং দেশের ফুটবলে ইউরোপীয় ছোঁয়া দিতে থিয়েরি অঁরি, হার্নান ক্রেসপো, রবার্ট পিরেস, ফ্রেডরিক লিউনবার্গ, ডুইট ইয়র্ক, লুইস সাহাদের মতো তারকাদের পেছনে ছুটছে আয়োজক অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। ক্রেসপো, সাহা, ইয়র্ক, লিউনবার্গদের আসা নাকি নিশ্চিত। থিয়েরি অঁরিকেও পাওয়া যেতে পারে। মাইকেল ওয়েনের নামও আছে আলোচনায়। টুর্নামেন্ট হবে জানুয়ারি-মার্চে। এএফপি।