ভারতে কোয়ার্টার ফাইনাল চান না আকরামও
অধিনায়ক শহীদ আফ্রিদি নিজের আশঙ্কার কথা বলেছেন। একই সুরে কথা বলেছেন কোচ ওয়াকার ইউনুসও। এবার কোচ, অধিনায়কের সুরে সুর মিলিয়ে ভারতের মাটিতে পাকিস্তান দলের কোয়ার্টার ফাইনাল না খেলার পক্ষে মত দিলেন সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস।‘ভারতে কোয়ার্টার ফাইনাল খেলতে আগ্রহী নয় আফ্রিদি ও কোচ ওয়াকার। আমিও ওদের সঙ্গে একমত। শ্রীলঙ্কা বা বাংলাদেশে খেলতে পারলে আমাদের জন্য ভালো হবে’—কলম্বো থেকে পিটিআইকে বলেন ওয়াসিম আকরাম।নিজের অবস্থার পেছনে যুক্তিটাও তুলে ধরেছেন সাবেক এ অধিনায়ক, ‘এ দুই দেশে খেলতে পারলে অসংখ্য সমর্থকের সমর্থন পাবে ক্রিকেটাররা। ভারতে খেললে এটা পাওয়া কঠিন হবে।’ভারতের মাটিতে কোয়ার্টার ফাইনাল এড়াতে পাকিস্তানের সামনে পথ একটাই—‘এ’ গ্রুপের শীর্ষস্থান দখল করতে হবে। গ্রুপ পর্বে শীর্ষে থেকে কোয়ার্টারে জয় পেলেও সেমিফাইনালে ভারতে লড়তে হতে পারে। আর ফাইনাল মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে বলে ভারতের মাটি এড়ানোর কোনো সুযোগই নেই। ওয়াসিম আকরাম অবশ্য সেমিফাইনাল বা ফাইনালে ভারতে খেলতে কোনো সমস্যা দেখছেন না, ‘সেমিফাইনাল বা ফাইনালে ভারতে খেলতে কোনো সমস্যা দেখছি না আমি। কারণ, একটা নক আউট ম্যাচ খেলার পর ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে।’ ওয়েবসাইট।