ভারতে খেলতে চায় পাকিস্তান
ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে ২০০৮ সাল থেকে। ভারতের তেমন আগ্রহ না থাকলেও সিরিজটা শুরু করতে পাকিস্তানের চেষ্টার অন্ত নেই। সেই চেষ্টার অংশ হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনকে চিঠি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ।চিঠিতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরু করতে শ্রীনিবাসনকে অনুরোধ করেছেন আশরাফ। ভারতের মাটিতে খেলে সিরিজটা শুরুর আগ্রহও দেখিয়েছেন পিসিবির প্রধান।ভারতীয় বোর্ডকে চিঠি দেওয়ার কথা জানিয়ে গতকাল শনিবার জাকা আশরাফ সাংবাদিকদের বলেন, ‘দ্বিপাক্ষিক সিরিজ শুরু করার লক্ষ্যে শ্রীনিবাসনকে চিঠি দিয়েছি আমি। চিঠিতে আমি বলেছি, আগামী বছর আমরা ভারতে গিয়ে খেলতে আগ্রহী। আশা করছি, ভারতীয় বোর্ড যত দ্রুত সম্ভব এ সফরের বিস্তারিত চূড়ান্ত করবে।’আইসিসির বার্ষিক সফরসূচি অনুযায়ী ২০১২ সালের মার্চ-এপ্রিলে পাকিস্তানের ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ সফর চূড়ান্ত করা বা এর সম্পর্কে পিসিবিকে বিস্তারিত জানায়নি ভারতীয় বোর্ড। ওয়েবসাইট।