ভারতে খেলতে যাচ্ছে ফাহাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে চারটি টুর্নামেন্ট খেলতে আজ মুম্বাই যাচ্ছে ফিদে মাস্টার ফাহাদ রহমান। সেখানে সে সকালে জুনিয়র টুর্নামেন্ট খেলে রাতে খেলবে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট। ২৬ ডিসেম্বর থেকে যা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। দিল্লিতে ৭-১৭ জানুয়ারি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট শেষে চেন্নাইয়ে ১৯-৩০ জানুয়ারি আরেকটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে খেলবে ফাহাদ। এ সফরে সে আন্তর্জাতিক মাস্টার নর্ম পেতে চায়।
কিন্তু গত সেপ্টেম্বরে ভারতের মাহিন্দ্র কনভিভার সঙ্গে তার স্পনসরশিপ চুক্তি শেষ হয়ে গেছে। এ কারণে আর্থিক বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছে ফাহাদ, ‘স্পনসর না পেলে আমার পক্ষে সামনে খেলা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে।’