ভারতে খেলার অপেক্ষায় রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক কারণে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ স্থগিত রেখেছে ভারত। ২০০৮ সালের পর আইপিএলেও পাকিস্তানি ক্রিকেটারদের নিচ্ছে না কর্তৃপক্ষ। আগামী মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। এখানেও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দলকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে ‘সৌভাগ্যবান’ বলতে হবে পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাককে। অন্যরা না পারলেও ভারতে গিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলবেন তিনি।ইংলিশ কাউন্টি দল লেইচেস্টারশায়ারের হয়ে খেলেন রাজ্জাক। ভারতে খেলার সুযোগটা এই সুবাদেই। ২০০৯ সালে সাসেক্সের হয়ে খেলা ইয়াসির আরাফাতের পর রাজ্জাকই হবেন চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়া দ্বিতীয় পাকিস্তানি।‘আমি ভারতে খেলতে অধীর আগ্রহে অপেক্ষায় আছি। এটা একটা বড় সুযোগ। ভারতীয়দের জন্য বন্ধুত্বের বার্তা নিয়ে যাব আমি’—এক সাক্ষাত্কারে বলেছেন ৩১ বছর বয়সী রাজ্জাক।২০০৭ সালে সর্বশেষ ভারত সফর করেছিল পাকিস্তান দল। পরের বছর পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করে ওই সফর বাতিল করে ভারত। এরপর পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় সিরিজে অংশ নেয়নি ভারতীয় দল। কিন্তু পাকিস্তান সব সময়ই ভারতের সঙ্গে সিরিজে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়ে এসেছে।রাজ্জাক বলেন, ‘আমি আশা করছি, ভারত-পাকিস্তান ঐতিহাসিক সিরিজ ফিরিয়ে আনতে দুই দেশের সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বন্ধনে ক্রিকেট কার্যকর ভূমিকা রাখতে পারে। অতীতেও আমরা এটা দেখেছি।’ ওয়েবসাইট।