ভারতে নিষিদ্ধই থাকছে বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মাটিতে অলিখিতভাবে নিষিদ্ধ হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের ভারত সফরের পথ রুদ্ধ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।ক্রিকইনফো জানিয়েছে, আইসিসির ভবিষ্যত্ সফর কর্মসূচির (এফটিপি) খসড়া অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত ভারতের মাটিতে টেস্ট বা ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পাবে না বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আগামী সপ্তাহে হংকংয়ে শুরু হতে যাওয়া বার্ষিক সভায় এ খসড়া চূড়ান্ত করবে আইসিসি।এখানেই শেষ নয়। খসড়া অনুযায়ী, ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশকে নিয়ে কোন টেস্ট সিরিজ আয়োজন করবে না ইংল্যান্ড। একই খবর জিম্বাবুয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে ২০১৭ সালের ফেব্রুয়ারি-মার্চে ইংল্যান্ড সফরের সুযোগ পাবে জিম্বাবুয়ে।বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে ১১ বছর হলো। বাংলাদেশ প্রথম টেস্ট খেলে ভারতের বিপক্ষে। তবে তা ভারতের মাটিতে নয়, বাংলাদেশে। এই দীর্ঘ সময়ে বাংলাদেশ টেস্ট খেলুড়ে সব দেশই সফর করেছে, অথচ প্রতিবেশী ভারতে খেলতে যেতে পারেনি। এদিক থেকে বাংলাদেশের টেস্ট দলের ওপর অলিখিত নিষেধাজ্ঞা ছিল আগে থেকেই। এবার তাতে আইসিসির সিলমোহর পড়ল। ওয়েবসাইট।