টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হয়ে গেছে কাল। এমন একটা বড় টুর্নামেন্টের আগে বাজি ধরার যে মচ্ছব চলবে সেটি জানা কথাই। সেটার অঙ্কটা কত শুনবেন? ভারতীয় দৈনিক ডিএনএ জানিয়েছে, গত পরশুর আগেই ফাইনাল নিয়ে প্রায় ৪০০ কোটি টাকার বাজি ধরা হয়েছে। ফাইনালের দিন সেটা কোথায় পৌঁছাবে কল্পনা করুন!
টুর্নামেন্টে দুর্দান্ত ভারতকে শ্রীলঙ্কা থামিয়ে দিয়েছেকাল। তবে তার আগে বাজির দরে ফাইনালটি ছিল জমজমাট। ভারতের জয়ের পক্ষে যেখানে বাজির দর ছিল ৮০ পয়সা, সেখানে শ্রীলঙ্কার পক্ষে ছিল ৮৬ পয়সা। তার মানে ধোনির দল জিতলে প্রতি রুপিতে পাওয়ার কথা ১ রুপি ৮০ পয়সা। আর শ্রীলঙ্কা জিতলে সেটি হবে ১ রুপি ৮৫ পয়সা। পরে অবশ্য ভারতের পক্ষে বাজির দরটা একটু কমে ৭৫ পয়সায় নেমেছে। শ্রীলঙ্কার জন্য বেড়ে দাঁড়িয়েছে ১.২৫ রুপি। শুধু জয় বা হার নয়, বাজি ধরা চলছে অনেক কিছু নিয়েই। টসে কে জিতবে, কত রান হবে, কয়টি উইকেট হবে...বাজি ধরার অনেক বিষয়ই আছে। ভারতে এমন বাজি আইনত নিষিদ্ধ হলেও অনলাইন বেটিংয়ের ক্ষেত্রে কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। বেট৩৬৫, বেটফেয়ার, তোতোস্পোর্টের মতো কোম্পানিগুলো তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দেদার ব্যবসা করছে। ওয়েবসাইট।