ভারতে বাজিকরদের সংগঠক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলের ফাইনালে অবৈধ বাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাজিকরদের এক সংগঠককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।নয়াদিল্লি পুলিশের অপরাধ বিভাগের উপকমিশনার অশোক চাঁদ আজ মঙ্গলবার পিটিআইকে জানান, উত্তম নগর থেকে অমিত ধাওয়ান নামের বাজিকরদের এক সংগঠককে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি ল্যাপটপ, একটি ইন্টারনেট ডাটা কার্ড, ১০৩টি মোবাইল ফোন, ১০০টি মোবাইল চার্জার, ১০০টি ইয়ার ফোন ও একটি রঙিন টেলিভিশন উদ্ধার করা হয়েছে।অশোক চাঁদ বলেন, ওই বাজিকর গোটা নয়াদিল্লিতে বাজি ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত। ফোন লাইনের মাধ্যমে তিনি ২০০-৩০০ জন বাজিকরের সঙ্গে বাজির দর ঠিক করেন। ওয়েবসাইট।