ভারতে ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের সফরে ভারতের কেরালা রাজ্যে এসেছেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তির সফরটা অবশ্য খেলাধুলাসংক্রান্ত কোনো কারণে নয়। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ৫১ বছর বয়সী ম্যারাডোনা এসেছেন একটি আন্তর্জাতিক জুয়েলারি প্রতিষ্ঠানের নতুন শোরুম উদ্বোধন করতে। ওই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক।ম্যারাডোনার আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তাঁর নিরাপত্তায় নিয়োজিত ছিলেন পুলিশের প্রায় দুই হাজার সদস্য। কোচি থেকে হেলিকপ্টারে করে ম্যারাডোনা কান্নুর জেলায় এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানায় হাজার হাজার ভক্ত। এর আগে ২০০৮ সালে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন ম্যারাডোনা।