ভারতে যাচ্ছে পাকিস্তান হকি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ভারতে যাচ্ছে পাকিস্তান হকি দল। সরকারের অনুমতি পেলে আগামী সেপ্টেম্বরে ভারতের একটি চার জাতি হকি টুর্নামেন্টে অংশ নেবে তারা। পাকিস্তান হকি ফেডারেশনের সম্পাদক আসিফ বাজওয়া নিশ্চিত করেছেন এটি। একে দেখা হচ্ছে দুই দেশের ক্রীড়া সম্পর্ক স্বাভাবিক করার একটি চেষ্টা হিসেবে। এএফপি।বার্তা সংস্থা রয়টার্সকে বাজওয়া বলেছেন, ‘আমরা ভারতে চার জাতি হকি ইভেন্টে অংশ নেওয়া নিশ্চিত করেছি এবং সরকারের কাছে অনুমতির জন্য আবেদন করেছি। আশা করছি, সেটা পেয়ে যাব।’চণ্ডীগড় ও জলন্ধরে দুই পর্বের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পাকিস্তান, নিউজিল্যান্ড ও আর্জেন্টিনাকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এর আগে ২০০৮ সালের মুম্বাই হামলার জেরে ২০০৯ সালের টুর্নামেন্টে পাকিস্তানের বদলে নিউজিল্যান্ডকে ডাকা হয়েছিল। তবে গত বছর নয়াদিল্লিতে বিশ্বকাপ হকি খেলতে যাওয়া পাকিস্তানকে সাদরেই অভ্যর্থনা জানিয়েছিল দর্শকেরা।