ভারতে হার দিয়ে শুরু মেয়েদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হার দিয়ে শুরু হলো বাংলাদেশ মহিলা দলের ভারত সফর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কাল ভারত মহিলা দলের কাছে তারা হেরেছে ৪৯ রানে।দুই ওপেনার পুনম রাউত (৫৬ বলে ৭৫) আর থিরুশ কামিনির (৫৭ বলে ৫৬) ফিফটির কল্যাণে ভদোদরার রিলায়েন্স স্টেডিয়ামে ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৪৩ রান করে স্বাগতিকেরা। ভারতের তিনটি উইকেটই নিয়েছেন বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক সালমা খাতুন। ব্যাট হাতেও একমাত্র উজ্জ্বল পারফরম্যান্স তাঁরই। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলা বাংলাদেশের ৯৪ রানে সালমার একার অবদানই ৪৯। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেছেন ওপেনার শাহনাজ পারভীন। এ ছাড়া ফারজানা ৯, শুকতারা ৭, লতা ২, রুমানা ৮, জাহানারা ১, তাজিয়া ১ ও পান্না অপরাজিত ৩ রান করেছেন। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি একই ভেন্যুতে হবে আগামীকাল।