ভারতে ‘এ’ দলের ভালো শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের শাফি-দারাশাহ ক্রিকেট টুর্নামেন্টে শুরুটা ভালোই হলো বাংলাদেশ ‘এ’ দলের। আলুরের কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে বরোদাকে ২০২ রানে গুটিয়ে দিয়েছে শাহরিয়ার নাফীসের দল। তিন উইকেট নিয়ে সফলতম বোলার বাঁহাতি স্পিনার এনামুল জুনিয়র। দুটি করে নিয়েছেন তিন পেসার—শাহাদাত হোসেন, রবিউল ইসলাম ও ডলার মাহমুদ। আলোকস্বল্পতায় কাল ব্যাটিংয়ে নামতে পারেনি বাংলাদেশ ‘এ’। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত শাফি-দারাশাহ টুর্নামেন্ট রঞ্জি ট্রফির বাইরে ভারতের একমাত্র চার দিনের ম্যাচের টুর্নামেন্ট।সংক্ষিপ্ত স্কোর: বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন: ৭০.৩ ওভারে ২০২ (অনুপম গুপ্ত ৫২, আদিত্য ভাগমোড়ে ৪৩, পিনাল শাহ ২৫; এনামুল ৩/৬৭, ডলার ২/১৮, রবিউল ২/৩০, শাহাদাত ২/৩৭)।