ভারতের অগ্রযাত্রায় বৃষ্টি-বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দিনের হারানো সময় কিছুটা পুষিয়ে দেওয়ার জন্য আধঘণ্টা আগে খেলা শুরু হওয়ার কথা ছিল। সকাল থেকে চকচকেই ছিল বারবাডোজের আকাশ। কিন্তু কাল খেলা শুরুর ঠিক আগে আবারও বৃষ্টি। আগে শুরু দূরের কথা, খেলা শুরু হলো সোয়া ঘণ্টা দেরিতে। এরপর এ প্রতিবেদন লেখা পর্যন্ত আবারও দুই দফা বৃষ্টির হানা। বৃষ্টির কারণে একটু আগেভাগেই তাই চা-বিরতিতে গেল ভারত। এর আগে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে তুলেছিল ২০ রান। ৮ রানে ব্যাট করছিলেন মুকুন্দ, বিজয় ২ রানে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে ৩১ রানে।ক্যারিয়ার সেরা বোলিং (২১.৫-৭-৫৫-৬) করেছেন ইশান্ত শর্মা। তাঁর আগুনে গোলায় ৭৩.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১৯০ রানে। ইনিংসের শেষ ওভারে ইশান্ত পরপর দুই বলে রামপল ও এডওয়ার্ডসকে আউট করেন। তাঁর শততম টেস্ট উইকেটের শিকার ছিলেন এডওয়ার্ডস। এর আগে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটাকে দারুণ দৃঢ়তায় টেনে নিয়ে যাচ্ছিলেন শিবনারায়ণ চন্দরপল ও মারলন স্যামুয়েলস। ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ ৭৭ রানের জুটি গড়েন দুজন। কিন্তু চন্দরপল (৩৭) আউট হওয়ার পর আর কেউ সেভাবে সঙ্গ দিতে পারেননি স্যামুয়েলসকে। ৭৮ রানে অপরাজিত ছিলেন স্যামুয়েলস। অধিনায়ক স্যামি আউট হন ১৫ রানে। ওয়েবসাইট।