ভারতের আধিপত্যে শেষ ব্যাডমিন্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শেষ হওয়া বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ছিল ভারতের একাধিপত্য। পুরুষ ও মহিলা একক এবং পুরুষ দ্বৈতের শিরোপা জিতেছে ভারতের শাটলাররা। পল্টন উডেন ফ্লোর জিমনেসিয়ামে পুরুষ এককের ফাইনালে ভারতের সাই প্রানিত হারিয়েছেন স্বদেশি সমীর ভার্মাকে। মেয়েদের এককের ফাইনালে ভারতের রুথবিকা শিবানি হারিয়েছেন যুক্তরাষ্ট্রের আইরিশ ওয়াংকে। পুরুষ দ্বৈতের ফাইনালে ভারতের প্রণব চোপড়া ও অক্ষয় দেওয়ালকর জুটি জিতেছেন মালয়েশিয়ার সি তান তান ও উই গিয়েন তানের বিপক্ষে। মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন থাইল্যান্ডের সালাদছালাম ছাইয়ানিত-ফাতাইমাস মুয়েনং জুটি হারিয়েছেন মালয়েশিয়ার লু লিম-ইয়ান লি জুটিকে। মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের ইয়ং কাই তেরি ও উই হান তান হারিয়েছেন মালয়েশিয়ায় সিয়েন তান ও সিভন জেমি জুটিকে।