ভারতের আরেকটি অনায়াস জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে উদ্দেশ্য নিয়ে জিম্বাবুয়েতে তরুণ দল পাঠিয়েছে ভারত, সেই উদ্দেশ্য সফল পুরোপুরি। সিরিজ জয় নিয়ে সংশয় খুব একটা ছিল না। সেটা হয়েও গেছে অনায়াসেই। তরুণদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও সফল। আম্বাতি রায়ডু রান পেয়েছেন, নিজেদের চিনিয়েছেন উনাদকাট-সামিরা। এবার অভিষেকেই ম্যাচসেরা মোহিত শর্মা। চেতেশ্বর পূজারাই শুধু সুযোগটা হারালেন। টেস্টের আঙিনায় আলো ছড়ানো পূজারা বহুকাঙ্ক্ষিত ওয়ানডে অভিষেকে করতে পেরেছেন মাত্র ১৩।ম্যাচের ফলাফল নিয়ে বলার বেশি কিছু নেই। হারারে থেকে বুলাওয়ে এসে ভাগ্য বাদলাবে কী, উল্টো আরও বিবর্ণ জিম্বাবুয়ে। নিখাদ ব্যাটিং উইকেটে ১৪৪ রানে গুটিয়ে গিয়ে ম্যাচ হেরেছে ৯ উইকেটে। ৩ উইকেট নিয়ে সফলতম বোলার অমিত মিশ্র, তবে সেরা বোলার ছিলেন ১০ ওভারে ২৬ রানে ২ উইকেট নেওয়া মোহিতই। রোহিত ও রায়নার অপরাজিত ১২২ রানের জুটিতে ভারত জিতে গেছে অনায়াসেই। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর জিম্বাবুয়ে: ৪২.৪ ওভারে ১৪৪ (সিবান্দা ২৪, রাজা ৭, মাসাকাদজা ১০, টেলর ০, উইলিয়ামস ০, ওয়ালার ৩৫, চিগুম্বুরা ৫০*, উতসেয়া ১, চাতারা ১, ভিটরি ৮, চিনুয়া ০; মিশ্র ৩/২৫, মোহিত ২/২৬, জাদেজা ২/২৮, উনাদকাট ১/২৭, সামি ১/৩৪)। ভারত: ৩০.৫ ওভারে ১৪৫/১ (পূজারা ১৩, রোহিত ৬৪*, রায়না ৬৫*, চাতারা ১/৩১)। ফল: ভারত ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মোহিত শর্মা।