ভারতের আশায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিক থেকে শুধু ‘না’-ই শুনতে হচ্ছে বটে। তবে আশা ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই যেমন পিসিবি এখনো আশাবাদী, আগামী আগস্টেই পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত, নিরপেক্ষ ভেন্যুতে হলেও। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ডিসেম্বরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে ভারতে এসেছিল পাকিস্তান। পাল্টা সফরে ভারতকেও আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারত প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। তবুও আশাবাদী পাকিস্তান। ‘ভবিষ্যৎ সফরসূচিতে আগস্টে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলার কথা। আমরা আশাবাদী, তারা যদি নিরাপত্তার কারণে আমাদের দেশে না-ও যায়, উচিত হবে নিরপেক্ষ ভেন্যুতে আমাদের সঙ্গে খেলা। কারণ এই ‘হোম’ সিরিজ থেকে রাজস্ব পাওয়াটা আমাদের জন্য খুবই দরকার’—গতকাল পিটিআইকে বলেছে পিসিবির এক সূত্র।এদিকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হয়ে যাওয়ায় কর্মকর্তাদের পদত্যাগ করার হিড়িক পড়ে গেছে। পিসিবি পিএসএল স্থগিত ঘোষণার পরই পদত্যাগ করেন ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার সালমান বাট। পিসিবি অবশ্য জাভেদ মিয়াঁদাদকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক করার দুই দিন পর পদত্যাগপত্র জমা দিলেন পিএসএলের বাণিজ্যিক কর্মকর্তা খুররম মালিক। ওয়েবসাইট।