দুর্দান্ত একটি রাতের সেরা ফল এটাই। দুই দলের কারোরই জয় প্রাপ্য নয়। হেরে যাওয়াটা কোনো দলের জন্যই ন্যায্য ফল হতো না। তবে ইংল্যান্ড ভারতের কাছ থেকে ফেবারিট তকমাটা চেয়ে নিতে পারে। এই বিশ্বকাপটা আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত।ভারতের অন্তত আরও ২০টি রান বেশি করা উচিত ছিল। অন্যদিকে ইংল্যান্ডেরও উচিত ছিল জয়ের বন্দরে পৌঁছানো। দুই দলই গুরুত্বপূর্ণ সময়ে নিশ্চল হয়ে গেছে। এই টাইটা ইংল্যান্ডকে দিতে পারে গতি। আর ভারত এখনই আলোচনায় বসতে পারে। নিজেদের বোলিংয়ের ওপর আস্থা রাখাটাই এখন ভারতের জন্য কঠিন হয়ে যাবে। নিজেদের কন্ডিশন আর টস জিতলে যে বিশেষ সুবিধা পাওয়া যায়, সেটার প্রতিও হয়তো আস্থা হারাবে তারা। এখন হয়তো টস জিতলে পরে ব্যাট করার কথাই ভাববে। তারা হয়তো গ্রাউন্ডসম্যানদের খটখটে উইকেট বানানোর কথা বলবে। কিন্তু সমস্যা হচ্ছে, এগুলো সব বাইরের ব্যাপার, আত্মনির্ভরশীলতার নয়। ভারত এখন শুধু ব্যাটিং দিয়েই জিততে চাইবে, এটা যন্ত্রণাদায়ক একটি উপলব্ধি।ভারত দুটি কাজ করতে পারত। প্রথমত, তাদের ফিল্ডারদের ক্লান্ত লাগছিল। মাঠে যেন শক্তি হারিয়ে ফেলেছিল তারা। সব সময় তাদের সেরাটা দেওয়া দরকার। দ্বিতীয়ত, ফিল্ডিংটা আরও আক্রমণাত্মক হতে পারত। একটা পর্যায়ে তো ইংল্যান্ডই ব্যাটিং পাওয়ার প্লে নিয়ে ভারতকে আক্রমণাত্মক ফিল্ডিং করতে বাধ্য করল! এর জন্যই তাদের পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয়েছে। একমাত্র সুরেশ রায়নাকেই আলাদা মনে হচ্ছিল। ভাগ্য এসে হাত বাড়িয়ে দেওয়ার আগে এক রান করে হচ্ছিলই।এই ম্যাচে যা হলো সেটা ওয়ানডে ক্রিকেট যে এখনো রোমাঞ্চকর, সেটা বোঝাতে পারা। এই ফরম্যাটটা দক্ষদের জন্য। শচীন টেন্ডুলকার আর অ্যান্ড্রু স্ট্রাউসদের মতো খেলোয়াড়দের জন্য। দুজনই মানানসই ক্রিকেট খেলেছে। লাইনের আড়াআড়ি খেলেনি কেউ।আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড ক্রমেই প্রভাব বিস্তারকারী দল হয়ে উঠছে। প্রথমে টি-টোয়েন্টি, এরপর টেস্ট, এখন ওয়ানডেতে—ইংল্যান্ডের পুনর্জাগরণ ঘটছে। বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা সব দলেরই ইংল্যান্ডকে সমীহ করা উচিত।ভারতের উচিত গ্রুপের শীর্ষে তাকানো। আর শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করতে হলে অবশ্যই ১২ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে যেতে পারলে প্রতিপক্ষ হিসাবে একটু হালকা কাউকে পাবে ভারত। তবে ব্যাপারটা হচ্ছে মাঠে তাদের জন্য সবকিছু এত সহজ হবে না।