ভারতের ওয়ানডে দলে নেই শেবাগ
চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতের ৩০ জনের সম্ভাব্য প্রাথমিক দলে নেই বীরেন্দর শেবাগ, হরভজন সিং এবং জহির খান।সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ভারতের ওয়ানডে দলে ছিলেন না শেবাগ। টেস্ট সিরিজে শেষ দুটি টেস্টেও তিনি দল থেকে বাদ পড়েছিলেন। এখন চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল থেকে বাদ পড়লে তাঁর ওয়ানডে ক্যারিয়ারই হুমকির মুখে পড়বে।হরভজন সিংও সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন প্রায় দুই বছর আগে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ফিরলেও তিনি বাদ পড়েছিলেন সিরিজের শেষ দুটি টেস্ট থেকে। জহির খান অবশ্য বাদ পড়েছিলেন আগেই। তাঁর সাম্প্রতিক ফর্মও খুব একটা তাঁর পক্ষে কথা বলছে না।তবে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা চেতেশ্বর পূজারা ও প্রজ্ঞান ওঝাকেও ৩০ জনের প্রাথমিক দলে রাখা হয়নি।ভারতের সম্ভাব্য দল: মুরালি বিজয়, শিখর ধাওয়ান, গৌতম গম্ভীর, উন্মুক্ত চাঁদ, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, রোহিত শর্মা, মরোজ তিওয়ারি, আজিঙ্ক রাহানে, আমবাতি রাইডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, ঋদ্ধিমান সাহা, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজা, জলজ সাকসেনা, পারভেজ রসুল, বশািন্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, শামি আহমেদ, ইরফান পাঠান, বিনয় কুমার, প্রবীন কুমার, ঈশ্বর পান্ডে, সিদ্ধার্থ কৌল। ক্রিকইনফো।