ভারতের ওয়ানডে দলে বড় পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারের ওয়ানডে থেকে বিদায় ঘোষণার দিনে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকেরা। গত জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সফর করা ওয়ানডে দলের ছয়জন খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষে নেই। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে গতকাল সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের দলটাকে অপরিবর্তিত রাখা হয়েছে।ক্রিকইনফো জানিয়েছে, ইনজুরির কারণে রাখা হয়নি অলরাউন্ডার ইরফান পাঠান, ফাস্ট বোলার উমেশ জাদব ও মিডল অর্ডার ব্যাটসম্যান মনোজ তিওয়ারিকে। এ ছাড়া নির্বাচক কমিটি বাদ দিয়েছে ফাস্ট বোলার জহির খান এবং স্পিনার প্রজ্ঞান ওঝা ও রাহুল শর্মাকে। তাঁদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, সামি আহমেদ ও অমিত মিশ্র। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মতো পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি দলে ঠাঁই পাননি বীরেন্দর শেবাগ। তবে ওয়ানডে সিরিজের দলে তাঁকে রেখেছেন নির্বাচকেরা।গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড ২১৯ রানের ইনিংস খেলার পর থেকেই ওয়ানডেতে রান-খরায় ভুগছিলেন শেবাগ। সর্বশেষ ৯ ইনিংসে বিধ্বংসী এই ব্যাটসম্যানের গড় সংগ্রহ মাত্র ২৩.৬৬ রান। এই ৯ ম্যাচে তাঁর হাফ সেঞ্চুরি মাত্র একটি।দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচে অংশ নিতে গতকাল শনিবার রাতে ভারতে পৌঁছায় পাকিস্তান দল। ২৫ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আসর।ভারত-পাকিস্তানের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজটি অনুষ্ঠিত হয় ২০০৭ সালে। পরের বছরের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানি মদদপুষ্ট সন্ত্রাসীদের অভিযুক্ত করে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রাখে ভারত। ওই বছর থেকে এখন পর্যন্ত আইপিএলেও পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়নি।টি-টোয়েন্টি দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), গৌতম গম্ভীর, অজিঙ্ক রাহানে, যুবরাজ সিং, রোহিত শর্মা, সুরেশ রায়না, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অশোক ডিন্ডা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, পারবিন্দর আওয়ানা, পীযূষ চাওলা ও আমবাতি রাইডু।ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, অজিঙ্ক রাহানে, যুবরাজ সিং, রোহিত শর্মা, সুরেশ রায়না, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অশোক ডিন্ডা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, সামি আহমেদ ও অমিত মিশ্র।