ভারতের ওয়ানডে দলে নেই জহির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারের অবসর অনেকটাই আড়াল করে দিয়েছে। না হলে কাল খবরের শিরোনাম হতে পারত ভারতের ওয়ানডে দলটাই। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে ছয়-ছয়জন নেই পাকিস্তান সিরিজের ওয়ানডে দলে। সবচেয়ে বড় খবর অবশ্যই জহির খানের বাদ পড়া। বাদ পড়ার গুঞ্জন থাকলেও টেন্ডুলকার অবসর নেওয়াতেই হয়তো টিকে গেছেন বীরেন্দর শেবাগ।ছয় পরিবর্তনের তিনটি অবশ্য বাধ্য হয়েই করতে হয়েছে। চোটের কারণে রাখা যায়নি মনোজ তিওয়ারি, ইরফান পাঠান ও উমেশ যাদবকে। আর জহিরের সঙ্গে বাদ পড়েছেন দুই স্পিনার প্রজ্ঞান ওঝা ও রাহুল শর্মা। দলে ফিরেছেন যুবরাজ সিং, ইশান্ত শর্মা, রবীন্দ্র জাদেজা ও অমিত মিশ্র। আর প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার দুই পেসার উত্তর প্রদেশের ভুবনেশ্বর কুমার ও বাংলার সামি আহমেদ।টি-টোয়েন্টি দলে অবশ্য কোনো পরিবর্তন নেই। ইংল্যান্ড সিরিজের দলটিকেই রেখে দেওয়া হয়েছে পাকিস্তান সিরিজের জন্য। পরশু সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ ড্র করেছে ইংল্যান্ড। ১৭৮ রান তাড়া করতে নামা ইংল্যান্ডের শেষ বলে ৩ রান প্রয়োজন ছিল। অশোক দিন্দাকে সাইটস্ক্রিনে আছড়ে ফেলে দলকে দারুণ এক জয় এনে দেন এউইন মরগান। ওয়েবসাইট।ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, যুবরাজ সিং, রোহিত শর্মা, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, অজিঙ্কা রাহানে, অশোক দিন্দা, ভুবনেশ্বর কুমার, সামি আহমেদ, অমিত মিশ্র।* টি-টোয়েন্টি দলে শেবাগ, মিশ্র ও সামির জায়গায় অম্বাতি রাইডু, পীযূষ চাওলা ও পারবিন্দর আওয়ানা।