প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে হারটা অনুমিতই ছিল বাংলাদেশের। তারপরও অন্তত একটি বোনাস পয়েন্টের আশায় ছিল বাংলাদেশ। সর্বোচ্চ ৭ পয়েন্টের ব্যবধানে হারলে বাংলাদেশ পেত বোনাস একটি পয়েন্ট। কিন্তু শেষ পর্যন্ত ভারতের কাছে হেরেছে বড় ব্যবধানেই। স্কোরলাইন ভারত ৫৭: ২০ বাংলাদেশ।
ম্যাচের প্রথম পয়েন্ট বাংলাদেশই পেয়েছিল। একসময় ৪-৪ পয়েন্টে সমতায় ছিল ম্যাচটি। কিন্তু এরপর থেকেই আক্রমণের শুরু ভারতের। স্বাগতিকেরা প্রথমার্ধেই দুবার অলআউট করে দুটি লোনা আদায় করে নেয়। প্রথমার্ধে ২৭-১০ পয়েন্টে পিছিয়ে থাকা বাংলাদেশ আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে আরও একটি লোনা পায় ভারত। বাংলাদেশের গ্রুপের তৃতীয় ম্যাচটি আগামীকাল, প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।