ভারতের কাছে হারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগের ম্যাচে। টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে কি না, সেটাই ছিল দেখার। কিন্তু কাল শক্তিশালী ভারতের কাছে ২-০ গোলে হেরে রানার্সআপ হয়েই শেষ চারে খেলতে হচ্ছে বাংলাদেশকে। ম্যাচ শেষে বাংলাদেশ যুবদলটির কোচ রেনে কোস্টার নেপালি গণমাধ্যমের কাছে বলেছেন, ‘আমরা আমাদের সেরা খেলাটাই খেলেছি, হেরেছি লড়াই করে।’ আগামীকাল প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। ২৮ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান।৪৩ মিনিটে ফ্রি-কিক থেকে ভারতকে এগিয়ে নেয় বেদেশ্বর সিং। দ্বিতীয়ার্ধে গোল শোধের অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। উল্টো ম্যাচের শেষ মিনিটে আরেকটি গোল খেয়ে বসে বাংলাদেশ যুবদল, গোলদাতা কৃষ্ণ পণ্ডিত।বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে নেপাল।