ভারতের কাছে হারল যুবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল শ্রীলঙ্কাকে হারিয়েই। আজ গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় ছাড়া অন্যকিছু ভাবছিলেন না ডাচ কোচ রেনে কোস্টার। কিন্তু, ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরে গ্রুপ রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশ যুবদলকে।
কাঠমান্ডুর সেনাবাহিনী মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের পক্ষে দুটি গোল করেছেন বেদাশ্বর সিং ও কৃষ্ণ পণ্ডিত।সেমিতে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সূত্র: গোল নেপাল ডটকম।