ভারতের কাবাডি লিগে জিয়া-মুসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিলের আদলে গড়া পেশাদার কাবাডি লিগে খেলতে পারেন এমন আভাস আগেই মিলেছিল। কাল অন্য দেশের কাবাডি খেলোয়াড়দের সঙ্গে নিলামে উঠেছিলেন বাংলাদেশের দুই কাবাডি খেলোয়াড় জিয়াউর রহমান ও আবু সালেহ মুসা। দুজনকেই কিনে নিয়েছে মুম্বাই কাবাডি দল। নিলামে এশিয়ার একসময়ের সেরা রেইডার জিয়ার দাম ওঠে দুই লাখ রুপি। আর তিন লাখ ১০ হাজার রুপিতে মুসাকে কিনেছে মুম্বাইয়ের দলটি। পেশাদার কাবাডির নিলামে উপস্থিত ছিলেন বলিউডের নায়ক অভিষেক বচ্চন। প্রথমবারের মতো আয়োজিত এই লিগে খেলবে বেঙ্গালুরু, দিল্লি, জয়পুর, কলকাতা, মুম্বাই, পাটনা, পুনে ও ভাইজাগ। আগামী ২৬ জুলাই শুরু হবে লিগ।