ভারতের কোচ হচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের পরপরই ভারতের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন সাবেক দক্ষিণ আফ্রিকান ওপেনার গ্যারি কারস্টেন। ইতিমধ্যেই পরবর্তী কোচও খোঁজা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এই সম্ভাব্য কোচের তালিকায় একেবারে উপরের সারিতে আছে অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ওপেনার জাস্টিন ল্যাঙ্গারের নাম। ভারতীয় ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে ল্যাঙ্গারের সঙ্গে কোন যোগাযোগ করেছেন কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। তবে ল্যাঙ্গার এই দায়িত্বটা নিতে আগ্রহ প্রকাশ করেছেন। মুম্বাইভিত্তিক একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার বলেছেন, ‘যদি ভারতীয় ক্রিকেট বোর্ড মনে করে যে, আমি এই দায়িত্ব নেওয়ার জন্য উপযুক্ত, তাহলে আমার কোন সমস্যা নেই। আমার এখনো ক্রিকেট অঙ্গনকে অনেক কিছু দেওয়ার আছে। আর ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই দলটার কোচের দায়িত্ব নেওয়াটা হবে খুবই চমত্কার একটা ব্যাপার।’ টাইমস অব ইন্ডিয়া