ভারতের কোচ হতে চান আজহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়েছিল ম্যাচ পাতানোর কলঙ্ক মাথায় নিয়ে। ২০০০ সালে এই অভিযোগে আজীবন বহিষ্কৃতও হয়েছিলেন। ছয় বছর পর বহিষ্কারাদেশ উঠে গেলেও দায়িত্বশীল কোনো পদে তো দূরের কথা, ভারতীয় ক্রিকেটের মূল স্রোতেই আর দেখা যায়নি মোহাম্মদ আজহারউদ্দিনকে। কিন্তু সাবেক অধিনায়ক ফিরতে চান ক্রিকেটে। ৪৮ বছর বয়সে তো আর খেলোয়াড় হিসেবে ফেরা সম্ভব নয়। সাবেক ব্যাটসম্যান হতে চান জাতীয় দলের কোচ। কদিন আগেই ডানকান ফ্লেচারকে প্রধান কোচ নিয়োগ দিয়েছে বিসিসিআই। আজহার তাই সহকারী বা ব্যাটিং কোচ হতেও প্রস্তুত, ‘আমি সব সময়ই আগ্রহী, বিসিসিআই চাইলে ভারতীয় ক্রিকেট দলে আমাকে যেকোনোভাবেই কাজে লাগাতে পারে।’ ওয়েবসাইট।