ভারতের চাই ২৬৬ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার ইনিংসটাকে ‘নাটকীয়’ অ্যাখায়িত করলেও ভুল হবে না। শুরুটা দেখে মনে হচ্ছিল, ৩০০ রান সহজেই পেরিয়ে যাবে। মাঝে মাত্র ১২ রানের ব্যবধানে চারটি উইকেট পতনের পর সংশয় জাগে, স্কোরটা ২০০ অতিক্রম করে কি না! কিন্তু শেষের দিকের নাটকীয়তায় ভারতের সামনে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা।আজ জিতলেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ঘরে উঠবে ভারতের—সমীকরণটা সহজ। আর এ সমীকরণকে বাস্তবে রূপ দিতে ২৬৬ রান প্রয়োজন মহেন্দ্র সিং ধোনির দলের। প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার ইনিংসটা দেখুন। উদ্বোধনী জুটিতে আসে ৫৭ রান। দলীয় ১০২ রানে পড়ে দ্বিতীয় উইকেট। স্বাগতিকেরা যখন বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল, তখনি ভারতীয় বোলারদের আঘাত। এখান থেকে ১১৮ রানে যেতেই আরও তিনটি উইকেট নেই! এর মধ্যে ব্যক্তিগত ৬৪ রানে বিদায় নিয়েছেন দীর্ঘক্ষণ এক প্রান্ত আগলে রাখা হাশিম আমলা। কিন্তু নাটকীয়তার তখনো বাকি। বাধা হয়ে দাঁড়ান ডুমিনি, বোথা ও পিটারসন। বোথা ৪৪ ও পিটারসন ৩১ রান করে সাজঘরে ফেরেন। কিন্তু ডুমিনিকে থামাতে পারেননি ভারতীয় বোলাররা। শেষ পর্যন্ত ৭১ রানে অপরাজিত থাকেন তিনি। ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন যুবরাজ সিং। ক্রিকইনফো।