ভারতের জন্য কিছু সুখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইংল্যান্ড’ জিততে এসে এখন ভারতের সামনে এক নম্বরের মুকুটটাই হারানোর শঙ্কা। প্রথম দুটো টেস্টেই হেরে গিয়ে কোণঠাসা ভারত অবশ্য শেষ দুই টেস্টের জন্য কিছু সুখবর পাচ্ছে। জহির খান ফিরছেন, ফিরছেন গৌতম গম্ভীরও। তবে এর চেয়েও বড় সুসংবাদটি হলো, তৃতীয় টেস্টেই ভারত ফিরে পাচ্ছে তাদের নিয়মিত ওপেনিং জুটি। দলে যে ফিরছেন বীরেন্দর শেবাগও!ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণার সময়ই জানা গিয়েছিল, প্রথম দুই টেস্টে খেলতে পারবেন না শেবাগ। তাঁর অনুপস্থিতিতে সুযোগ পাওয়া অভিনব মুকুন্দ পুরো ব্যর্থ। নির্বাচকদের সিদ্ধান্ত নিতে তাই মোটেও বেগ পেতে হচ্ছে না। আজই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর। এএফপি, ওয়েবসাইট।১০ আগস্ট শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের দলে বেশ কিছু পরিবর্তনই তাই হচ্ছে। অবশ্য এর মধ্যে দুই দিনের একটা প্রস্তুতি ম্যাচও শেবাগ পাচ্ছেন ইংলিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। শুক্রবার শুরু সেই প্রস্তুতি ম্যাচে ভারতীয়দের প্রতিপক্ষ নর্দাম্পটনশায়ার।