ভারতের জয়, গম্ভীরের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ ব্যাংক সিরিজের চতুর্থ ম্যাচে আজ স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ভারত।টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৬৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে দুই বল বাকি থাকতে ৪ উইকেটের জয় তুলে নেয় মহেন্দ্র সিং ধোনির দল।ভারতের জয়ের নায়ক গৌতম গম্ভীর। তবে নায়কোচিত ইনিংস খেলেও একটা আক্ষেপ রয়ে গেছে এই উদ্বোধনী ব্যাটসম্যানের। আক্ষেপের কারণ, মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস হয়েছে তাঁর। গম্ভীরের ৯২ ছাড়া ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে উল্লেখযোগ্য স্কোর বলতে অধিনায়ক ধোনির অপরাজিত ৪৪, সুরেশ রায়নার ৩৮ ও রোহিত শর্মার ৩৩ রান। অস্ট্রেলিয়ার উদ্বোধনী দুই ব্যাটসম্যান এ ম্যাচে ভালো সূচনা এনে দিতে পারেননি। ওয়ার্নার ও পন্টিংয়ের সংগ্রহ যথাক্রমে ১৮ ও ৬। তবে মাইকেল ক্লার্কের ৩৮, পিটার ফরেস্টের ৬৬, ডেভিড হাসির ৭২ ও ড্যানিয়েল ক্রিস্টিয়ানের ৩৯ রানের ওপর ভর করে চ্যালেঞ্জিং স্কোরই দাঁড় করিয়েছিল অস্ট্রেলিয়া। অবশ্য সেই চ্যালেঞ্জে শেষ পর্যন্ত জয়ী হয় ভারত।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া: ২৬৯/৮ (৫০ ওভার)হাসি ৭২, ফরেস্ট ৬৬যাদব ৪৯/২, বিনয় ৫৮/২ভারত: ২৭০/৬ (৪৯.৪ ওভার)গম্ভীর ৯২, ধোনি ৪৪*ম্যাকাই ৫৩/৩, ডোহার্টি ৫১/২টস: অস্ট্রেলিয়াফল: ভারত ৪ উইকেটে জয়ী।সূত্র: ওয়েবসাইট।