ভারতের জয়, সেমিফাইনালে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায় নিশ্চিত জেনেই সুপার এইটের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। লড়াইটা ছিল ভারতের সেমিফাইনাল নিশ্চিত করার। আর সেই লড়াইয়ে সফল হতে পারেননি মহেন্দ্র সিং ধোনিরা। দক্ষিণ আফ্রিকার ইনিংসের তিন ওভার বাকি থাকতেই নিশ্চিত হয়ে যায় ভারতের বিদায়। সুপার এইটের দ্বিতীয় গ্রুপ থেকে শেষ চারে খেলবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।সেমিফাইনালে যেতে হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ভারতকে জিততে হতো ৩২ রানের ব্যবধানে। কিন্তু ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭তম ওভারেই এই ব্যবধানটা ছাড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে ম্যাচের ফলাফল নির্ধারণ হওয়ার আগেই নিশ্চিত হয়ে যায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়। ভারতের মূল সর্বনাশটা করেছেন ডু প্লেসিস। ৩৮ বলে ৬৫ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ভারতের পক্ষে চার ওভার বল করে ২০ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন জহির খান।ভারতের করা ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫১ রানে সব উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ অক্টোবর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও পাকিস্তান। ৫ অক্টোবর অস্ট্রেলিয়া খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।