ভারতের ডারবান জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্থক্যটা গড়ে দিয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ। ব্যাটসম্যানদের বিপর্যয়ের মধ্যেও ভারতকে তিনি উপহার দেন ৯৬ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে করা লক্ষ্মণের এই রানের পাহাড়ে চাপা পড়েই ডারবান টেস্টে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। আর ৮৭ রানের জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজে ১-১-এ সমতা এনেছে ভারত।দ্বিতীয় ইনিংসে লক্ষ্মণের ব্যাটের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকার সামনে ৩০৩ রানের লক্ষ্য বেঁধে দেয় ভারত। এ রান তাড়া করতে নেমে জহির খান ও শ্রীশান্তদের তোপের মুখে পড়ে মাত্র ২১৫ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।ডারবানে জয়ের জন্য চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৯২ রান, আর ভারতের সাতটি উইকেট। এই সমীকরণে কেবল হতাশাই পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এ দিন ৩ উইকেটে ১১১ রান নিয়ে শুরু করা গ্রায়েম স্মিথদের দলীয় সংগ্রহে আর মাত্র ১০৪ রান যোগ হতেই ইনিংস শেষ!ব্যাটসম্যানদের আরেকটি হতাশার দিনে কিছুটা ব্যতিক্রম ছিলেন অ্যাশওয়েল প্রিন্স। দক্ষিণ আফ্রিকার এক প্রান্ত আগলে রেখে এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৩৯ রানে। ভারতের হয়ে এ ইনিংসে জহির খান ও শ্রীশান্ত তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া হরভজন সিং দুটি ও ইশান্ত শর্মা একটি উইকেট নেন। ক্রিকইনফো।