ভারতের ডিআরএস বিরোধিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট বিশ্বে বিতর্কটা অনেক দিন ধরেই চলছে। কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করা হবে কি না। গতকাল শেষ হওয়া পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্টটার পর আবারও বেশ জোরেশোরেই উঠেছে এই ডিআরএস বিতর্ক। গল টেস্টে আম্পায়াররা ভুল সিদ্ধান্ত দিয়েছেন ১০টি। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে গেছে ছয়টি সিদ্ধান্ত। আর এরপর সব সময়ই এই ডিআরএসকে (আম্পায়ার রিভিউ সিস্টেম) বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন পাকিস্তানের কোচ ডেভ হোয়াটমোর। আইসিসির পরিচালনা পর্ষদও এই ডিআরএস চালু করার পরামর্শ দিয়েছে। কিন্তু বেঁকে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বরাবরের মতো এবারও এই ডিআরএস বাধ্যতামূলক করার দাবির বিরুদ্ধে মত দিয়েছে বিসিসিআই।আজ সোমবার আইসিসির প্রধান নির্বাহী কমিটি টেস্ট ও ওয়ানডে, দুই ফরম্যাটের ক্রিকেটেই ডিআরএস বাধ্যতামূলক করার সুপারিশ করেছে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি এ পদ্ধতিটা এখনো ‘পরিপূর্ণ’ নয়।বিসিসিআইর সেক্রেটারি সঞ্জয় জাগডালে এক বিবৃতিতে বলেছেন, ‘ডিআরএস নিয়ে আইসিসির সভায় আলোচনা হয়েছে। কিন্তু বিসিসিআই তাদের আগের অবস্থানেই থাকবে। আমাদের মতে, এই পদ্ধতিটা এখনও পরিপূর্ণ নয়।’ক্রিকেটে প্রযুক্তির মাধ্যমে সিদ্ধান্ত দেওয়ার এ ব্যাপারটা বাধ্যতামূলক না করে যে দেশগুলো কোনো একটা নির্দিষ্ট সিরিজে অংশ নেবে, তাদের ওপরেই ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছে বিসিসিআই।—পিটিআই