ভারতের দুই দল ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক আমন্ত্রণমূলক মহিলা কাবাডির ফাইনালে উঠেছে অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গ। পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল গ্রুপ পর্বে নেপালকে ৪৮-১০ পয়েন্টে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিল অন্ধ্র প্রদেশ। পশ্চিমবঙ্গ ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের একমাত্র দল বিজেএমসির সঙ্গে ১২-১২ পয়েন্টে ড্র করে। চার ম্যাচে দুই জয়, এক হার ও এক ড্র করে বিজেএমসি এখন আসামের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে।অন্য ম্যাচগুলোতে আসাম ও অন্ধ্র প্রদেশ ৫৫-১১ ও ৪৮-১০ পয়েন্টে নেপালকে হারিয়েছে। গ্রুপ পর্বের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শেষ ম্যাচে আসামকে ১৮-১৭ পয়েন্টে হারিয়েছে পশ্চিমবঙ্গ। ফাইনাল ও স্থান নির্ধারণী দুটি ম্যাচই আগামীকাল।