ভারতের পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত যখন বিশ্ব চ্যাম্পিয়ন হলো তখন তাদের ওয়ানডে র‌্যাঙ্কিং ছিল দুই। তখন অনেকেই ভেবেছিলেন র‌্যাঙ্কিংয়েও সেরা হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু কোথায় কী? উল্টো নামতে নামতে এখন পাঁচে নেমে এসেছে ভারত। ২০০৮ সালের অক্টোবরের পর এটাই তাদের সর্বনিম্ন অবস্থান। ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজের আগে র‌্যাঙ্কিং ছিল তিন। তৃতীয় ওয়ানডে শেষে তারা নেমে যায় চারে। আর সিরিজ শেষে ইংল্যান্ডের সঙ্গে সেই স্থানটাও অদলবদল করতে বাধ্য হলো ভারত।বিশ্বকাপের পর ভারত ওয়ানডে সিরিজ খেলেছে দুটি। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ভারত। সেই শেষ, এরপর আর জয় পায়নি ভারত। না টেস্টে, না টি-টোয়েন্টি, না ওয়ানডেতে। শেষ সাত ওয়ানডের পাঁচটিতেই হেরেছে ভারত। বাকি দুটির একটি পরিত্যক্ত ও অন্যটি টাই হয়েছে। ওয়েবসাইট।